Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৭:০২ am ০১, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল,  ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।

সভায় বক্তারা উপজেলায় বাল্যবিবাহ, মাদক চোরাচালান, সীমান্তবর্তী অপরাধ ও যানজট নিয়ন্ত্রণসহ ডেঙ্গু ও করোনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, “উপজেলার সার্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ, মাদক, সীমান্ত অপরাধ—এসব বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, “আমরা নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। বাল্যবিবাহ, অবৈধ দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সকলে সম্মিলিতভাবে কাজ করলে এ সমস্যা দ্রুত কমিয়ে আনা সম্ভব।”

“ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “মাদক ও অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান চলছে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। জনগণের সহযোগিতায় আমরা একটি মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা গড়তে চাই। জনগণের সহায়তা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূঁইয়া বলেন, “আমার ইউনিয়নে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি জনপ্রতিনিধিদের নিয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মাঠপর্যায়ে কাজ করছি। আমরা চাই প্রতিটি পরিবার এ বিষয়ে সচেতন হোক।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ ভূঁইয়া বলেন, “ডেঙ্গু ও করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। জনসচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে প্রচারণা অব্যাহত আছে।”

ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু বলেন, “মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রয়োজন। আমরা সাংবাদিকরা নিয়মিতভাবে এসব সমস্যা তুলে ধরছি, তবে প্রয়োজন কার্যকর ব্যবস্থা ও আইনের কঠোর প্রয়োগ। একইসঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির সঙ্গে সমন্বয় বাড়ানো জরুরি।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, মৎস্য কর্মকর্তা মো. রাগীব হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, মো. নুরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রেজাউল করিম, আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক মো. নাজিউর রহমান, মো. মাসুদ আলম, ইথারসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে সকলের সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর, সুরক্ষিত ও মাদকমুক্ত ব্রাহ্মণপাড়া গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম