Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মালয়েশিয়ার এসডিজি সামিটে নজর কেড়েছে ইয়ুথ হাব

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৩ pm ০১, অগাস্ট ২০২৬
in বিশ্ব
A A
0
মালয়েশিয়ার এসডিজি সামিটে নজর কেড়েছে ইয়ুথ হাব

মালয়েশিয়ার এসডিজি সামিটে নজর কেড়েছে ইয়ুথ হাব

মালয়েশিয়ায় অনুষ্ঠিত মালয়েশিয়ান ইয়ুথ এসডিজি সামিট ২০২৬-এ কৌশলগত অংশীদার হিসেবে অংশগ্রহণ করেছে বাংলাদেশ ও মালয়েশিয়াভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ইয়ুথ হাব ফাউন্ডেশন বারহাদ। সামাজিক অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আয়োজিত এ জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সম্মেলনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং তরুণ প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে মোট ১৩টি প্রদর্শনী স্টলের মধ্যে ইয়ুথ হাবের স্টল ছিল অন্যতম আকর্ষণ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার যুব ও ক্রীড়া বিষয়ক উপমন্ত্রী মোরদি আনাক বিমল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিপিজিএম-এসডিজির সচিবালয় প্রধান দাতুক ড. ডেনিসন জয়াসুরিয়া, জাতিসংঘের মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের আবাসিক সমন্বয়কারী নিকোলাস মিন্ট এবং সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিনেটর ড. হাজি জুফিতরি জোহা।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘সামাজিক অর্থনীতির ভবিষ্যৎ’। মালয়েশিয়ার ত্রয়োদশ জাতীয় উন্নয়ন পরিকল্পনা এবং ছয়মুখী উদ্ভাবন মডেল-এর আলোকে আয়োজিত এই নীতি-পরামর্শভিত্তিক সম্মেলনে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পখাত, নাগরিক সমাজ, গণমাধ্যম ও তরুণ প্রতিনিধিরা সামাজিক অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে মতামত তুলে ধরেন। এসব মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ নীতিমালার জন্য সুপারিশ প্রণয়ন করা হয়।

ইয়ুথ হাবের প্রদর্শনী স্টলে পরিবেশবান্ধব ছাপচিত্র, মাটির গয়না, পোশাকশিল্পের বর্জ্য থেকে তৈরি পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ কর্মসংস্থান, কৃত্রিম বুদ্ধিমত্তা, যন্ত্রভিত্তিক শিক্ষণ, সামাজিক অর্থনীতি, নারী ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করা হয়। এসব উদ্যোগ দেশি-বিদেশি দর্শনার্থী, নীতিনির্ধারক ও উন্নয়নকর্মীদের প্রশংসা অর্জন করে।

সংস্থাটির সৃজনশীল ও সাংস্কৃতিক বিভাগের প্রধান নিয়ান সাহার নেতৃত্বে সম্মেলনে অংশ নেন এসডিজি প্রতিনিধি রফিকুল ইসলাম, জারিফ হামিম ইরাম এবং কাজী নাফিয়া ইসলাম। তারা বিভিন্ন দেশের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কাছে ইয়ুথ হাবের কার্যক্রম এবং বাংলাদেশের যুব নেতৃত্বাধীন বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

সংশ্লিষ্টদের মতে, এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিভিত্তিক শিক্ষা, নারী ক্ষমতায়ন, সামাজিক উদ্যোগ এবং টেকসই উন্নয়ন কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি লাভ করেছে। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যুব উন্নয়ন, সামাজিক উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ইয়ুথ হাব ফাউন্ডেশন বারহাদ বাংলাদেশ ও মালয়েশিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক যুব নেতৃত্বাধীন অলাভজনক সংস্থা। প্রতিষ্ঠানটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক উদ্ভাবন এবং যুব ক্ষমতায়নে কাজ করছে। পাশাপাশি সুস্বাস্থ্য ও কল্যাণ, মানসম্মত শিক্ষা, লিঙ্গসমতা, শোভন কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প ও উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম এবং বৈশ্বিক অংশীদারিত্বের লক্ষ্য অর্জনে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। মালয়েশিয়ার সিএসও–এসডিজি জোটের সদস্য হিসেবেও সংস্থাটি দেশটির টেকসই উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

Tags: ইয়ুথ হাবএসডিজিবিশেষ নিউজমালয়েশিয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হঠাৎ বাড়ছে কাঁচামরিচের দাম
  • ইরানে সোমবারের আগেই ‘তীব্র আঘাত’ দেওয়ার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের
  • মালয়েশিয়ার এসডিজি সামিটে নজর কেড়েছে ইয়ুথ হাব
  • নর্থ সাউথ শিক্ষকের ২৬ গবেষণাপত্র প্রত্যাহার, ৭ বছরে বাংলাদেশের ৩২৫টিরও বেশি পেপার বাতিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম