শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর মাইজদী শহর এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মাইকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে এক যুবক পালিয়ে গেছেন।
সোমবার (২৭ এপ্রিল) সকালে মো. আলো (৩৩) নামে ওই যুবক একটি সিএনজি অটোরিকশায় মাইক বসিয়ে কার্যালয়ের সামনে এসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনি সেখান থেকে পালিয়ে যান।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে দুটি মাইক ও একটি অ্যামপ্লিফায়ার জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত যুবকের মানসিক সমস্যা থাকতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

