Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৪ pm ২৯, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। সুমনের বন্ধু মফিজুল ইসলাম রুবেল জানান, সুমন একটি এনজিওতে চাকরি করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই ছিলেন। সেদিন সকালে সাড়ে তিন বছর বয়সী ছোট্ট মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে বাজার করতে বের হয়েছিলেন তিনি। পথেই হঠাৎ বজ্রপাত হয়। প্রচণ্ড আঘাতে কোল থেকে ছিটকে পড়ে যায় ছোট্ট সাফিয়া, আর মাটিতে লুটিয়ে পড়েন বাবা সুমন।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।

মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, সুমন মন্ডলের এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, “মিজানপুর ইউনিয়নে বজ্রপাতে একজন নিহত হয়েছেন। আমাদের লোক ঘটনাস্থলে গেছে।”

Tags: দুর্ঘটনাবজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুদ্ধে ইরানকে ‘সামরিকভাবে পরাজিত’ করার দাবি ট্রাম্পের
  • শ্রীমঙ্গলে পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস
  • রাজধানীর শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা
  • সিরাজগঞ্জের অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম