Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রতিদিন সকালে কাঁচা রসুন খেলে শরীরে যা ঘটে

Nuri JahanbyNuri Jahan
১:৩৩ pm ০৫, মে ২০২৬
in লাইফস্টাইল
A A
0

নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :

সাম্প্রতিক একটি চিকিৎসাবিষয়ক প্রতিবেদনে কাঁচা রসুনকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অল্প পরিমাণ কাঁচা রসুন খেলে হৃদ্স্বাস্থ্য উন্নত হওয়া থেকে শুরু করে হজমশক্তি বৃদ্ধি—বিভিন্ন স্বাস্থ্য উপকার পাওয়া যেতে পারে।

পুষ্টিবিদদের তথ্য অনুযায়ী, কাঁচা রসুনে থাকা সালফার যৌগ অ্যালিসিন এর প্রধান সক্রিয় উপাদান। রান্নার সময় এই উপাদান অনেকটাই নষ্ট হয়ে যায়, তাই কাঁচা অবস্থায় রসুন খাওয়াকে বেশি কার্যকর বলে মনে করা হয়।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, কাঁচা রসুন হৃদ্স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি রক্তচাপ কমাতে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে এবং ধমনীর নমনীয়তা বাড়াতে সহায়তা করে, ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমতে পারে।

রসুনে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা শরীরকে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মৌসুমি অসুস্থতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।

হজমের ক্ষেত্রেও কাঁচা রসুন উপকারী বলে উল্লেখ করা হয়েছে। এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়িয়ে গ্যাস, বদহজম ও কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করতে পারে।

এছাড়া কাঁচা রসুন অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় শরীরের কোষকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, প্রদাহ কমায় এবং বার্ধক্যের প্রভাব ধীর করতে সহায়তা করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, রসুন লিভারের কার্যকারিতা বাড়িয়ে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।

রসুন রক্তকে স্বাভাবিকভাবে পাতলা করে, ফলে রক্তসঞ্চালন উন্নত হয় এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন টানা ৯০ দিন নিয়মিত গ্রহণ করলে এর ইতিবাচক প্রভাব ধীরে ধীরে শরীরে দেখা যেতে পারে।

Tags: কাঁচা রসুনবিশেষ নিউজলাইফস্টাইল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাওরাঞ্চল নিয়ে ফেসবুকে পোস্টকারী ভাই বন্ধুদের উদ্দেশ্যে খোলা চিঠি
  • ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার
  • ফরিদপুরে মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও অর্থ দণ্ড
  • উজিরপুরে বাসের ধাক্কায় বৃদ্ধা ও শিশুসহ নিহত ২
  • ভূঞাপুরে চর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম