Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে ছিনতাই মামলায় ছাত্রদল সভাপতি কারাগারে

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৬ pm ২২, জুন ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা একটি মামলায় উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) পটুয়াখালীর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর-৮৯/২৬ মামলায় প্রধান আসামি আবদুল্লাহ আল ফাহাদ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিম তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ফাহাদ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে বাউফল পৌর শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে রাতের আঁধারে হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ফজলুল হক মৃধা বাদী হয়ে বাউফল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পূর্ববিরোধের জেরে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ তার সহযোগীদের নিয়ে বাদী, তার ভাই ও অন্যদের ওপর হামলা চালান। এ সময় দোকানে ভাঙচুর, মারধর এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। হামলায় আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আবদুল্লাহ আল ফাহাদকে প্রধান আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এর আগে বৃদ্ধ গাড়িচালককে প্রকাশ্যে মারধর এবং সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগেও তিনি আলোচনায় আসেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
  • মালয়েশিয়া থেকে চীনের যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • সখিপুরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • জামালপুর থেকে ৪৮ হাজার টন ধান চাল কিনবে সরকার
  • বাউফলে ছিনতাই মামলায় ছাত্রদল সভাপতি কারাগারে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম