Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিবগঞ্জে তিনদিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন

Bangla FMbyBangla FM
৪:১৮ pm ২৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনদিনব্যাপি শুরু হয়েছে ভূমি মেলা। রোববার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি সংস্কার বোর্ড-ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন, ভূমি-সংক্রান্ত সেবাকে সহজ ও ডিজিটাল করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেলায় কর পরিশোধ, নামজারি, খতিয়ান যাচাই ও মৌজা মানচিত্র প্রদানের সুবিধা রয়েছে। এতে আরো বক্তব্য রাখেন, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, বীরমুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, ছাত্র প্রতিনিধি শাহাদাত ও আল বশরী সোহান প্রমূখ। এ মেলাটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাঙ্গণটি হয়ে ওঠে প্রাণচঞ্চল।

এছাড়া ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সেবাও প্রদর্শিত হয়, যা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। শেষে আয়োজন করা হয় ভূমি বিষয়ক কাওয়ালি গান, ছোটদের কুইজ প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক পরিবেশনা। মেলা চলবে ২৭ মে পর্যন্ত।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম