Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৮ pm ০৩, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

আজ ৩ মে, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। এবারের প্রতিপাদ্য— “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার”।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। র‌্যালি, আলোচনা সভা, মানববন্ধন এবং সেমিনারের মাধ্যমে সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার দাবি তুলে ধরছেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের পক্ষ থেকেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সংগঠনের চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী এবং মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ বার্তায় জানান, সারাদেশে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবেন।

তারা বলেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্রের বিকাশ সম্ভব নয় এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

দিবসটি পালনের পেছনে রয়েছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। ১৯৯১ সালে ইউনেস্কো-এর ২৬তম সাধারণ অধিবেশনে গৃহীত সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ-এর সাধারণ সভা ৩ মে-কে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। সেই থেকে প্রতিবছর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করেন, তথ্যপ্রযুক্তির এই যুগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, ভুয়া খবর প্রতিরোধ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Tags: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
  • আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ৪ স্ত্রী ও ১৪৪ সন্তান নিয়ে যেভাবে কাটাচ্ছেন সুখের জীবন
  • ঝালকাঠিতে হাসপাতালের গ্যারেজের পাশ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার
  • ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম