Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৩ pm ০৩, মে ২০২৬
in বিশ্ব
A A
0

ইরানের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

একই সময়ে তেহরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নতুন করে সংঘাত শুরুর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

এই হতাশাজনক পূর্বাভাসটি এসেছে ইরানের তাসনিম ও ফার্স সংবাদ সংস্থার প্রতিবেদনের পর, যেখানে বলা হয়েছে যে তেহরান মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে ১৪ দফার একটি প্রস্তাব জমা দিয়েছে।

এতে সব ফ্রন্টে সংঘাতের অবসান ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর জন্য নতুন কাঠামো তৈরির কথা বলা হয়েছে বলে তাসনিম জানায়। ওয়েস্ট পাম বিচ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, ‘ইরান যে পরিকল্পনাটি আমাদের পাঠিয়েছে, সেটি শিগগিরই পর্যালোচনা করব। তবে এটি গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। কারণ, গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের বিরুদ্ধে তারা যা করেছে, তার জন্য তারা এখনো যথেষ্ট মূল্য দেয়নি।’

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে যুদ্ধ শুরু করে, তা ৮ এপ্রিল থেকে স্থগিত রয়েছে। পাকিস্তানে এক দফা শান্তি আলোচনা হয়েছে, যা ব্যর্থ হয়।

শনিবার ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা রয়েছে।’

ফার্স বার্তা সংস্থা তার উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘প্রমাণ বলছে, যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি বা চুক্তিতে অঙ্গীকারবদ্ধ নয়।’

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি তেহরানে কূটনীতিকদের বলেন, ‘কূটনীতির পথ নেবে, নাকি সংঘাত চালিয়ে যাবে— এ সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের।’

তিনি আরও বলেন, ইরান দুই পথের জন্যই প্রস্তুত।

-‘ভণ্ডামির’ অভিযোগ-
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ইরানের পারমাণবিক কর্মসূচি আবার আলোচনার টেবিলে আনার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘে ইরানের মিশন যুক্তরাষ্ট্রের বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডারের কথা তুলে ধরে, ওয়াশিংটনের বিরুদ্ধে ‘ভণ্ডামিপূর্ণ আচরণের’ অভিযোগ তোলে।

যুদ্ধ শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এতে বিশ্ব অর্থনীতিতে তেল, গ্যাস ও সারের বড় সরবরাহ ব্যাহত হচ্ছে।

পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করেছে। যুদ্ধ শুরুর আগের তুলনায় তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেশি।

ইরানের পার্লামেন্টের ভাইসস্পিকার আলী নিকজাদ বলেন, জলপথ ব্যবস্থাপনার জন্য বিবেচনাধীন খসড়া আইনে আদায়কৃত টোলের ৩০ শতাংশ সামরিক অবকাঠামোতে ব্যয় হবে। বাকিটা ‘অর্থনৈতিক উন্নয়নে’ ব্যবহৃত হবে।

তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালী ব্যবস্থাপনা পারমাণবিক অস্ত্র অর্জনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।’

এদিকে শনিবার লেবাননে লড়াই অব্যাহত ছিল। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে আলাদা যুদ্ধবিরতি থাকলেও, ইসরাইল সেখানে প্রাণঘাতী হামলা চালায়।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণ লেবাননের নয়টি গ্রামের জন্য সরিয়ে নেওয়ার সতর্কতার পর তারা হিজবুল্লাহর বেশ ক’টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, এ সব হামলায় তিন জন নিহত হয়েছেন। হিজবুল্লাহ দাবি করেছে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে তারা পাল্টা কয়েকটি হামলা চালিয়েছে।

-ইরানের অর্থনৈতিক চাপ-
যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়ার সময়সীমা ট্রাম্প অতিক্রম করেছেন কি না— ওয়াশিংটনে আইনপ্রণেতারা তা নিয়ে বিতর্কে জড়িয়েছেন।

প্রশাসনের কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতির কারণে ৬০ দিনের সময়সীমা স্থগিত ছিল। তবে বিরোধী ডেমোক্র্যাটরা এ দাবি মানছে না। ইরানে যুদ্ধের অর্থনৈতিক চাপ বাড়ছে, তেল রপ্তানি কমেছে ও মূল্যস্ফীতি ৫০ শতাংশ ছাড়িয়েছে।

Tags: #ইরান #ট্রাম্প #খামেনি #মার্কিনহামলা #মধ্যপ্রাচ্য #রেজিমপরিবর্তন #সামরিকঅভিযান #ইরানসংঘর্ষ #পররাষ্ট্রনীতি #ভবিষ্যৎঅবস্থাবিশেষ নিউজযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার
  • ফরিদপুরে মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও অর্থ দণ্ড
  • উজিরপুরে বাসের ধাক্কায় বৃদ্ধা ও শিশুসহ নিহত ২
  • ভূঞাপুরে চর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম