গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এই পরিবারে প্রতিদিনই কফির আড্ডা, গল্প এবং ঐতিহ্যবাহী আমিরাতি সংস্কৃতির চর্চা চলে। পরিবারটি পুরোপুরি শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের মাধ্যমে পরিচালিত হয়।
সাঈদ মুসবাহ আল কেতবি জানান, তিনি সন্তানদের ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা শেখান, যা এখন তারা নিজেদের সন্তানদের মধ্যেও প্রয়োগ করছে।
তিনি বলেন, চার স্ত্রী একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এবং পারিবারিক জীবনে ন্যায়বিচারই শান্তির মূল ভিত্তি।
সাবেক এই সেনা কর্মকর্তা আরও জানান, তার জীবনের অভিজ্ঞতা ও সামরিক জীবনের শৃঙ্খলা পারিবারিক জীবন পরিচালনায় সহায়তা করেছে।
পরিবারের সদস্যরা বিভিন্ন পেশায় যুক্ত—পুলিশ, সেনাবাহিনী, শিক্ষা ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করছেন। প্রতি সপ্তাহে সবাই একত্রিত হয় পারিবারিক মিলনমেলায়।
পারিবারিক ঐক্য ও মূল্যবোধকে কেন্দ্র করে গড়ে ওঠা এই পরিবারকে আমিরাতি ঐতিহ্যের একটি জীবন্ত উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

