Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে বাসের ধাক্কায় বৃদ্ধা ও শিশুসহ নিহত ২

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৫ pm ০৫, মে ২০২৬
in দুর্ঘটনা
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মে ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহন-এর একটি বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১২-৩৬৭১) দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় রাস্তা পারাপারের সময় দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রোকসোনা ইয়াসমিন (৬৩) ও আরফা (৭)।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন— রোকসোনা ইয়াসমিন (৬৩), স্বামী মৃত কাজী পান্নু মিয়া এবং শিশু আরফা (৭), পিতা রুবেল কাজী। তাদের বাড়ি উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায়।

জানা গেছে, শিশু আরফা পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয়। তার বাবা রুবেল কাজী মালয়েশিয়া প্রবাসী।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উজিরপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ উপস্থিত হয়। উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম জনান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে হাইওয়ে থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মাহফুজুর রহমান মাসুম

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইডে ৭১৪ আবেদন নিষ্পত্তি, আপসে আদায় ৪৪ লাখ
  • সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত সাংবাদিক গোলাম সাব্বির
  • কাপ্তাইয়ে পাচারকারীদের হাত থেকে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার
  • নওগাঁর সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
  • ডোমারে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম