Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

Bangla FMbyBangla FM
১০:৫৭ pm ১২, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

সদরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার:

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে সদরপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ফারুক হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

এসময় আরও বক্তব্য রাখেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ডা. ইব্রাহিম খলিল, সদরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান লাভলুসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।

এসময় মাঠপর্যায়ে কর্মরত পরিবার পরিকল্পনা কর্মীরা কনডম ও গর্ভনিরোধক সামগ্রীর স্বল্পতার কারণে তাদের কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার কথা তুলে ধরেন এবং বিষয়টি দ্রুত সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দুটি সন্তানের বেশি নয়, একটি হলে আরও ভালো”— এই বার্তাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জন কর্মীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

Tags: উদযাপনবিশ্ব জনসংখ্যা দিবসসদরপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাহাড়ের কান্না মোছাতে সহায়তার হাত বাড়িয়ে পাশে ৪১ বিজিবি
  • সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
  • সদরপুরে সড়ক ভাঙনে বিপর্যস্ত জনজীবন
  • কচুয়ায় চাপ ছাড়াই টিউবওয়েলের মুখে আগুন, এলাকাবাসীর মাঝে আতঙ্ক
  • অর্থাভাবে ভর্তি হতে না পারা শিক্ষার্থীর পাশে ববি ছাত্রদল নেতা সাব্বির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম