Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Bangla FMbyBangla FM
১০:৪৮ pm ১২, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
মৌলভীবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মৌলভীবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ, আজকের প্রস্তুতি সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা,সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মুহাম্মদ তাসিম উদ্দিন ভূঁইয়া।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিবসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন,টেকসই উন্নয়ন অর্জনে জনসংখ্যা ব্যবস্থাপনা,পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করা এবং মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিকল্প নেই। একই সঙ্গে দেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে কাজে লাগাতে তাদের শিক্ষা,দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা। এ লক্ষ্যে আজকের পরিকল্পিত উদ্যোগই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কিছু গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: দিবস পালিতবিশ্ব জনসংখ্যামৌলভীবাজার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাহাড়ের কান্না মোছাতে সহায়তার হাত বাড়িয়ে পাশে ৪১ বিজিবি
  • সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
  • সদরপুরে সড়ক ভাঙনে বিপর্যস্ত জনজীবন
  • কচুয়ায় চাপ ছাড়াই টিউবওয়েলের মুখে আগুন, এলাকাবাসীর মাঝে আতঙ্ক
  • অর্থাভাবে ভর্তি হতে না পারা শিক্ষার্থীর পাশে ববি ছাত্রদল নেতা সাব্বির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম