মোঃ মনজুরুল আলম, ভ্রাম্যমাণ রিপোর্টার:
আজ ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সকাল ৯:৩০ বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন ও সম্মেলন কক্ষে।
উক্ত পরিবেশ দিবস কর্মসূচির সভাপতিত্ব করেন মোহাম্মদ রুহুল আমিন জেলা প্রশাসক রংপুর।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি *UNEP* কর্তৃক এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “Climate action ( জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা)” দিবসটি উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসন রংপুর এর যৌথ উদ্যোগে একটি বর্ণাট্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, রেঞ্জ ডিআইজি, রংপুর, মোহাম্মদ আব্দুল মাবুদ, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ সুপার, রংপুর । মোঃ নুর আলম, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগ, এবং মোঃ আঃ সালাম সরকার উপপরিচালক পরিবেশ অধিদপ্তর, রংপুর, জেলা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয় হতে সুরভী উদ্যান হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত উক্ত বর্ণাট্য রেলি শেষ হয়, রেলি শেষে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে সমাপ্তি করা হয় ।

