Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক

Taslima TanishabyTaslima Tanisha
৬:৩৪ pm ১৪, জানুয়ারী ২০২৬
in Top Lead News, অর্থনীতি, বিশ্ব
A A
0

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, পরের অর্থবছর ২০২৬–২৭ সালে এই প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশে উন্নীত হতে পারে।

গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস–এর জানুয়ারি সংস্করণে বাংলাদেশের অর্থনীতির এই পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভোগ ব্যয় বাড়া এবং মূল্যস্ফীতির চাপ কমার সম্ভাবনার কারণে প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়ানো হয়েছে।

বিশ্বব্যাংক আশা করছে, ২০২৬ সালের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে রাজনৈতিক অনিশ্চয়তা কমবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কাঠামোগত সংস্কার বাস্তবায়নের মাধ্যমে শিল্প খাত শক্তিশালী হবে। সরকারি ব্যয় বৃদ্ধি এবং বিনিয়োগের প্রবাহ বাড়ার সম্ভাবনাও রয়েছে।

তবে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, বর্তমানে দেশে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রয়েছে। কঠোর মুদ্রানীতির কারণে ঋণের প্রবাহ কমেছে, যা ব্যবসা ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে বিশ্বব্যাংক জানিয়েছে—চলতি অর্থবছরে ভুটানের জিডিপি প্রবৃদ্ধি সর্বোচ্চ ৭.৩ শতাংশে হতে পারে। ভারতের প্রবৃদ্ধি ৬.৫ শতাংশের আশেপাশে, শ্রীলঙ্কায় ৩.৫ শতাংশ, মালদ্বীপে ৩.৯ শতাংশ এবং নেপালে ২.১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের জন্য কোনো পূর্বাভাস দেয়নি সংস্থাটি।

পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪.৫ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ২.৫৮ শতাংশ।

Tags: অর্থনীতিজিডিপি প্রবৃদ্ধিরদেশজ উৎপাদনবিশ্বব্যাংক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুমিল্লার লাকসামে জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত
  • মাতৃদুগ্ধের উপকারিতা প্রচারে ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ
  • ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও সভায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
  • নোয়াখালীতে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি, লাখো মানুষের মহাসমাবেশ
  • জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম