মো: রবিউল ইসলাম খান,
লক্ষ্মীপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোছাইনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক অজিত কুমার পাল এবং অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (কুমিল্লা) শীবাস চন্দ্র চন্দ।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে মৎস্যজীবী, জেলে, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় বক্তারা ইলিশ সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

