Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অ্যাকশন, বিপুল টাকার মদ ও গরু জব্দ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১১ pm ১৮, মে ২০২৬
in মাদক
A A
0
Oplus_131072

Oplus_131072

মোঃ জালাল উদ্দীন, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন ১৮ মে ২০২৬ তারিখ রাতে বিভিন্ন জায়গায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩৫ বোতল মদ ও ১৪টি ভারতীয় গরু জব্দ করে।

মনোহরপুর বিওপি কর্তৃক শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম হতে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার আনুমানিক সিজার মূল্য ৫২,৫০০/- টাকা। মাসুদপুর বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পাকা ইউনিয়নের নিশিপাড়া গ্রাম হতে ০১টি, জহুরপুর বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের খলিফারচর এলাকা হতে ০৩টি, বাখেরআলী বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়াচর এলাকা হতে ০৪টি, ফরিদপুর বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন উজিরপুর ইউনিয়নের কদমতলীচর এলাকা হতে ০৪টি এবং মনাকষা বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের কদমতলা এলাকা হতে ০২টিসহ সর্বমোট ১৪টি ভারতীয় গরু জব্দ করে, *যার আনুমানিক বাজার মূল্য ৩৫,০০,০০০/- (পঁয়ত্রিশ লক্ষ) টাকা।* জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। *উল্লেখ্য যে, উক্ত মে মাসে ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ৩৩টি ভারতীয় গরু এবং ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২,৮৭,০০০/- (বাহাত্তর লক্ষ সাতাশি হাজার) টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদারীপুরে রহস্যজনক মৃত্যু, ভাড়া বাসা থেকে দম্পতি ও শিশুর মরদেহ উদ্ধার
  • তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, তিনজনের যাবজ্জীবন
  • চীনের সাথে ইরানের সম্পর্ক বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাঘের গালিবাফ
  • ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
  • ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম