Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রাইভেটকারে লুকানো ৩৯০ বোতল ইসকফ, গ্রেপ্তার ২

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০৯ pm ১০, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
390 bottles of Escof hidden in private car; two arrested.

390 bottles of Escof hidden in private car; two arrested.

সত্যজিৎ দাস:

হবিগঞ্জের চুনারুঘাটে প্রাইভেটকারের চারটি দরজার সাইড বোর্ডের ভেতর লুকিয়ে রাখা ৩৯০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করেছে র‌্যাব-৯। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র‌্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তাররা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার মিরারগাঁও গ্রামের আমির হুসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৩) এবং একই উপজেলার দত্তেরগাঁও গ্রামের জিলন মৃধার ছেলে মো. ফয়সাল মৃধা (২৫)।

র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে একটি সাদা প্রাইভেটকারে মাদক নিয়ে কয়েকজন হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছে। পরে উবাহাটা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়িটিকে থামানোর সংকেত দেওয়া হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাড়িতে ইসকফ সিরাপ থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেখানো মতে প্রাইভেটকারের চারটি দরজার সাইড বোর্ডের ভেতর থেকে ৩৯০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে র‌্যাবের দাবি।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দ করা আলামতসহ তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপ্তাই হ্রদে পানির স্তর বৃদ্ধি: তিন মাস পর পূর্ণ সক্ষমতায় ৫ ইউনিট
  • জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ
  • বৈরী আবহাওয়ায় বন্ধ বান্দরবানের সব পর্যটন কেন্দ্র, ১৫ জুলাই পর্যন্ত
  • প্রাইভেটকারে লুকানো ৩৯০ বোতল ইসকফ, গ্রেপ্তার ২
  • রাজনগরে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম