ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর এলাকার খাজুরিয়া গ্রামের মৃত.মোঃ আবুল কালাম হাওলাদারে স্ত্রী জাহানারা বেগম সংবাদ সম্মেলনে করে অভিযোগ করেন তার স্বামীর পৈত্রিক সম্পত্তি দিচ্ছেন না শ্বশুর -বাড়ির লোকজন। মঙ্গবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে কাজী খলিলুর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত বক্তাবে জাহানারা বেগম বলেন, তার স্বামী মৃত. মোঃ আবুল কালাম হাওলাদার চিকিৎসাদিন জীবিত থাকা অবস্থায় তার বাবার সম্পত্তি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত নলছিটি, খাজুরিয়া, নান্দিকাঠি ও পরমপাশা মৌজার কিছু অংশ জমি বিক্রি করে চিকিৎসা চালাতে চেয়ে ছিলো। কিন্তু তার বোন হেনারা বেগম ও স্বামী আঃ ওহাব মল্লিক চক্রান্ত করে ঝালকাঠির সহকারী জজ আদালতে ৯৫/২০১৮ নং একটি মামলা দায়ের করে জমি দখল করেন। এছাড়া বিভিন্ন ভাবে হয়রানী করে, যার কারনে জমি বিক্রি করে চিকিৎসা চালাতে পারেনি স্বামী মোঃ আবুল কালাম ।
স্বামী আবুল কালাম হাওলাদার তাদের কাছে তার প্রাপ্ত সম্পত্তিটুকু বুঝিয়া পাইবার জন্য গেলে তাকে বিভিন্ন রকম হুমকি দেয় পরে বাধ্য হয়ে তিনি ২০১৬ সালে নলছিটি থানায় সাধারন ডাইরি করেন যাহার নম্বর ১১৭৫।
জাহানারা বেগম আরো অভিযোগ করেন, আঃ ওহাব মল্লিক ডিসি অফিসের অবসর প্রাপ্ত ৪র্থ শ্রেনীর কর্মচারী প্রভাব খাটিয়ে একের পর এক হয়রানি করছে। তাদের কারণে বিনা চিকিৎসায় কয়েক বছর আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ২০২২ সালে স্বামী মৃত্যু বরণ করার পরে বিধবা হয়ে দুই ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে কষ্টে দিন পার করছেন।
আরো বলেন, সম্প্রতি নলছিটিতে ভূমি জরিপের কার্য্যক্রম চলছে, আমার স্বামীর প্রাপ্ত জমিটুকু আমার দুই পুত্র এক কন্যা ও আমার নামে জরিপি রেকর্ড করতে বাদা প্রধান করছে। ননদ হেনারা বেগমের স্বামী আঃ ওহাব মল্লিক, নলছিটি মৌজার ৩২৭ খতিয়ানের ১২০৬ নং দাগের আড়াই শতাংশ জমি আমার শ্বশুর আবদুল বারেক হাওলাদার জীবিত থাকা অবস্থায় তার কন্যা হেনারা বেগমকে মৌখিক দান করিয়াছে বলে আদালতে অযৌক্তিক ও আইন বহির্ভূত একটি মামলা দায়ের করিয়া দীর্যদিন পর্যন্ত আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করে রেখেছে। এমন কি ভুমি জরিপেও আমাদের নামে ওই জমি রেকর্ড করতে দিচ্ছিনা মামলার বরাত দিয়ে।
আমার শ্বশুরের জমি আঃ ওহাব মল্লিক তার স্ত্রী হেনারা বেগমের নামে রেকর্ড করে নিতে পায়তারা করছে। আমাদের জমিজমার কাছেও যেতে দেয়না। ওহাব মল্লিক ও তার পুত্র হিরন মল্লিক ক্ষমতা দেখিয়ে জাহানারা বেগম পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে। জাহানারা বেগম পরিবারের নিরাপত্তা জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছে। স্বামীর প্রাপ্ত ওয়ারিশ সূত্রের জমির অংশটুকু যাহাতে নির্বিঘ্নে ভোগদখল করতে পারেন তার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।

