Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নরসিংদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৭ pm ২৮, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

নরসিংদীর রায়পুরা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে পাঁচ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মোহাম্মদ সুজনের বিরুদ্ধে। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুজন পেশায় ইজিবাইক চালক ছিলেন এবং দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত ছিলেন। মাদকের টাকার জোগাড়সহ বিভিন্ন বিষয় নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে জানা গেছে।

সোমবার রাতে পারিবারিক কলহের এক পর্যায়ে কথাকাটাকাটির সময় সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী আফিয়ার বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত সুজনকে গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: খুননরসিংদীস্ত্রীস্বামী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির নতুন যুগে বাংলাদেশ
  • বরিশালে ২০০ গ্রাম গাঁজাসহ দুই কিশোর গ্রেফতার, একজন পলাতক
  • ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, বিনামূল্যে ন্যায়বিচার নিশ্চিতে নানা কর্মসূচি
  • র‍্যাবের অভিযানে মৌলভীবাজারে ১৫ কেজি গাঁজাসহ ৩ জন আটক
  • লালমনিরহাটে ৬১১ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম