চট্টগ্রামে শিক্ষার্থীদের ‘জুলাই বিপ্লব’ সংক্রান্ত গ্রাফিতি অঙ্কনের সময় পুলিশের বাধা ও ধস্তাধস্তির ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন—“জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের?”
সোমবার (১৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে চট্টগ্রামের ওয়াসা থেকে টাইগারপাস পর্যন্ত শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়কের পিলারে আঁকা গ্রাফিতি সিটি করপোরেশনের পক্ষ থেকে মুছে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে রাতে একটি কর্মসূচিও পালন করে শিক্ষার্থীরা।
পরে সোমবার দুপুরে নতুন করে গ্রাফিতি অঙ্কনের সময় পুলিশ বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, এ সময় পুলিশ কয়েকজনকে মারধর করে।
ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানা

