জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক-২০২৬’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পদক তুলে দেন।
এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান এই সম্মাননায় ভূষিত হয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণপদক, সনদপত্র এবং সম্মানির চেক প্রদান করা হয়।
ব্যক্তি পর্যায়ে পুরস্কারপ্রাপ্তরা :
বেগম খালেদা জিয়া (মরণোত্তর)
মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর)
অধ্যাপক ড. জহুরুল করিম
এ কে এম হানিফ (হানিফ সংকেত)
বশির আহমেদ (মরণোত্তর)
ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)
জোবেরা রহমান লিনু
ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)
মাহেরীন চৌধুরী (মরণোত্তর)
মো. সাইদুল হক
কাজী ফজলুর রহমান (মরণোত্তর)
মোহাম্মদ আবদুল বাকী
অধ্যাপক ড. এম এ রহিম
অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া
আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)
প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কারপ্রাপ্তরা:
ফৌজদারহাট ক্যাডেট কলেজ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ
গণস্বাস্থ্য কেন্দ্র
স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান-প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

