Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৮ pm ২৮, জুলাই ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0
সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসি প্রতিনিধি দল মঙ্গলবারে (২৮ জুলাই) সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই বৈঠকে বসেন।

এর আগে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই ব্যক্তিগত ও শারীরিক কারণ দর্শিয়ে স্বীয় পদ থেকে পদত্যাগ করেন। ওই পদত্যাগের বিষয়ে স্পিকারকে চিঠি দেওয়া হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। নিয়ম অনুযায়ী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২-র বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে তা পূর্ণ করার জন্য নতুন নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আবার ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সরকারি গেজেটে প্রজ্ঞাপন আকারে ঘোষণার পূর্বে স্পিকারের সাথে পরামর্শ ও আনুষ্ঠানিক আলোচনার প্রয়োজন পড়ে।

সাংবিধানিক এই প্রক্রিয়া সুসম্পন্ন করতেই প্রধান নির্বাচন কমিশনার এবং ইসির শীর্ষ কর্মকর্তারা ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করেন। ধারণা করা হচ্ছে, সংসদ সদস্যদের ভোটার তালিকা চূড়ান্তকরণসহ খুব শিগগিরই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের বিস্তারিত সময়সূচি ও তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

Tags: সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালথায় প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
  • তাড়াশে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
  • মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি
  • শ্রীমঙ্গলে বইপড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ
  • নবম পে স্কেল ঘোষণা পিছিয়ে দিচ্ছে সরকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম