Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুস্থ থাকতে কখন পানি পান করবেন, চা খাওয়ার আগে নাকি পরে

Nuri JahanbyNuri Jahan
১২:৫৭ pm ১৯, এপ্রিল ২০২৬
in লাইফস্টাইল
A A
0

নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :

সকালের শুরুতে এক কাপ গরম চা অনেকের দৈনন্দিন অভ্যাস। তবে এই অভ্যাসের সঙ্গে পানি পানের সঠিক সময়ও জড়িত, যা শরীরের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পুষ্টিবিদদের মতে, চা পানের আগে পানি পান করা শরীরের জন্য বেশি উপকারী। চা অ্যাসিডিক হওয়ায় খালি পেটে পান করলে গ্যাস বা বুক জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আগে পানি পান করলে পাকস্থলীতে একটি সুরক্ষামূলক স্তর তৈরি হয়, যা এই ঝুঁকি কমাতে সহায়তা করে।

এছাড়া চায়ের ট্যানিন দাঁতে দাগ ফেলতে পারে। পানি আগে পান করলে দাঁতের ওপর আর্দ্রতা তৈরি হয়ে এ ধরনের দাগ পড়ার ঝুঁকি কমে। একই সঙ্গে চা শরীরকে কিছুটা পানিশূন্য করতে পারে, তাই আগে পানি পান করলে শরীরের তরলের ভারসাম্য বজায় থাকে।

অন্যদিকে, চা পানের পরপরই পানি পান করা নিরুৎসাহিত করছেন বিশেষজ্ঞরা। এতে দাঁতের এনামেলে চাপ পড়ে সংবেদনশীলতা বাড়তে পারে। পাশাপাশি হজম প্রক্রিয়ায়ও সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, চা পানের অন্তত ১০–১৫ মিনিট আগে পানি পান করা ভালো। আর চায়ের পর পানি পান করতে হলে অন্তত ১৫–২০ মিনিট বিরতি দেওয়া উচিত।

ছোট এই অভ্যাস পরিবর্তন দীর্ঘমেয়াদে স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags: অ্যাসিডিটিচা পানপুষ্টিবিদ পরামর্শবিশেষ নিউজসুস্থ জীবনযাপনস্বাস্থ্য টিপস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কমিউনিস্ট মতাদর্শ ও সোভিয়েত বিপ্লবের মহানায়ক লেনিন কতোটা প্রাসঙ্গিক
  • শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৩ ব্যবসায়ীর জরিমানা
  • মধ্যনগরে গ্রাহকের কোটি টাকা নিয়ে ‘রুপসী বাংলা’ উধাও
  • মৌলভীবাজারে শুরু প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬
  • ৯ দফা দাবিতে বরিশালে ব্যাটারিচালিত যানবাহন চালকদের সমাবেশ, স্মারকলিপি প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম