Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪০ pm ০৫, মে ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, জেলা প্রশাসকরা মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ দিয়েছেন, যা ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। তার মতে, স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের মূল ভিত্তি এবং তৃণমূল পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ কাঠামো। এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করা গেলে গণতান্ত্রিক ব্যবস্থাও আরও সুদৃঢ় হবে।

মন্ত্রী আরও বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণকে সঙ্গে নিয়েই তাদের কাজ করতে হবে, কারণ দেশের মালিক জনগণ।

তিনি অভিযোগ করে বলেন, অতীতে স্থানীয় সরকার ব্যবস্থায় নানা অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। এসব বিষয় তদন্ত করে দেখা হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Tags: নির্বাচনমির্জা ফখরুলস্থানীয় সরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না: প্রধানমন্ত্রী
  • বাবার খনন করা খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • রাজশাহীতে এনসিপিতে যোগ দিলেন ৫০০ জন
  • ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছি: তারেক রহমান
  • বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম