Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আর্জেন্টিনার বিপক্ষে গোলের পর ভাইরাল, কে এই জেলি দা ক্রুজ?

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৬ pm ০৫, জুলাই ২০২৬
in খেলাধুলা
A A
0

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি লোপেস কাবরালের করা গোল যেমন দর্শকদের নজর কেড়েছে, তেমনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তার ব্যতিক্রমী গোল উদযাপন। গোল করার পর গ্যালারিতে প্রেমিকা জেলি দা ক্রুজকে খুঁজতে ছুটে যাওয়ার দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

রাউন্ড অব ৩২-এর ম্যাচে নির্ধারিত সময়ে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে ১-১ সমতায় ছিল। অতিরিক্ত সময়ে কাবরাল দলের হয়ে গুরুত্বপূর্ণ গোল করে ম্যাচে সমতা ফেরান। গোলের পর আবেগ ধরে রাখতে না পেরে তিনি সরাসরি গ্যালারির দিকে দৌড়ে যান প্রেমিকাকে খুঁজতে।

তবে তখন জেলি দা ক্রুজ সেখানে উপস্থিত ছিলেন না। নিরাপত্তাকর্মী, ম্যাচ কর্মকর্তা ও রেফারি তাকে মাঠে ফেরার অনুরোধ জানান। কয়েক মিনিট পর জেলি সেখানে পৌঁছালে দুজন একে অপরকে আলিঙ্গন করেন। এই আবেগঘন মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

ম্যাচ শেষে জেলি দা ক্রুজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কাবরালের গোলের ভিডিও প্রকাশ করে লেখেন, “আমি জীবনে কখনও এতটা গর্ব অনুভব করিনি।”

জেলি দা ক্রুজ পেশায় একজন কনটেন্ট ক্রিয়েটর। তিনি যোগাযোগ ও মানবসম্পদ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। কাবরালের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি আগে থেকেই পরিচিত হলেও এই ম্যাচের পর দুজনই নতুন করে আলোচনায় আসেন।

ভাইরাল হওয়ার পর তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীর সংখ্যাও দ্রুত বেড়েছে। বিশেষ করে জেলি দা ক্রুজের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ম্যাচ শেষে কাবরাল বলেন, এমন মঞ্চে গোল করার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। যদিও দল জয় পায়নি, তবু এই মুহূর্তটি তার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, নেদারল্যান্ডসে জন্ম নেওয়া সিডনি লোপেস কাবরাল আন্তর্জাতিক ফুটবলে কেপ ভার্দের প্রতিনিধিত্ব করছেন। আর্জেন্টিনার বিপক্ষে তার গোল এবং প্রেমিকাকে খুঁজে গ্যালারিতে ছুটে যাওয়ার ব্যতিক্রমী উদযাপনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে ‘দ্য লাস্ট রোমান্টিক’ নামে অভিহিত করছেন।

Tags: আর্জেন্টিনাবিশেষ নিউজবিশ্বকাপভাইরাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নান্দাইলে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধরী
  • ময়মনসিংহে পুরাতন সিলেবাসে পরীক্ষা নেওয়ায় তদন্ত কমিটি গঠন
  • আজ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান
  • চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন দিগন্ত: কূটনীতি ও প্রতিরক্ষায় আসছে উচ্চপর্যায়ের ‘২+২ সংলাপ’
  • ১৯৯৮-এর স্মৃতি ফিরিয়ে আনছে ব্রাজিল-নরওয়ে লড়াই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম