Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে শেখ হাসিনাসহ ২৬২ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২২ am ০৫, মে ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত দুইটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৬২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার (৪ মে) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক সুমন কুমার কর্মকার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন, আদালতের জিআরও জুয়েল রানা ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসির উদ্দীন।
২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখকে হত্যা করে আওয়ামীলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় নিহতদের পরিবার পৃথক তিনটি মামলা দায়ের করেন।
আদালত সূত্রে জানা যায়, যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় ১৯৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে ৭০ জন জামিনে থাকলেও ১২৫ জন এখনো পলাতক। অন্যদিকে, বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যা মামলায় ১৭৮ জনের মধ্যে ৪১ জন জামিনে এবং ১৩৭ জন পলাতক রয়েছেন। দুই মামলায় মিলিয়ে ২৬২ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার অভিযোগপত্রে আরও রয়েছেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সাবেক এমপি জান্নাত আরা হেনরী। এছাড়া জেলা পর্যায়ে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সহ আরও অনেকে। এর আগে, ২০২৫ সালের ১০ নভেম্বর পুলিশ এ দুই হত্যা মামলায় ৩৭৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

Tags: আওয়ামী লীগসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের অগ্রিম ট্রেন টিকিট বিক্রির সময়সূচি প্রকাশ
  • যে কারণে পশ্চিমবঙ্গে জয়ি হলেন বিজেপি
  • সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম নির্বাচিত, ইসির গেজেট প্রকাশ
  • ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না: গয়েশ্বর চন্দ্র রায়
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থীদের ফলাফল কেমন হলো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম