Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খুলনায় সাংবাদিক শেখ আনছার আলীর ৫ম মৃত্যুবার্ষিকী পালন

Bangla FMbyBangla FM
৭:৪৬ am ০৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0

খুলনা:
খুলনার খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও শ্রমিক নেতা আলহাজ্ব শেখ আনছার আলীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) রাত ৯টায় পুলিশ ট্রেনিং সেন্টারের পেছনে আলহাজ্ব গফফার মোড়লের কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করে খান জাহান আলী থানা প্রেসক্লাব।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। প্রধান বক্তা ছিলেন নবনিযুক্ত উপদেষ্টা আলহাজ্ব গফফার মোড়ল।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আবু দাউদ ইমরান, ৬ নং যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, উপদেষ্টা আবু হামজা বাঁধন, থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন ও সেকেন্ড অফিসার আযাহার আলী।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সহসভাপতি মোঃ মামুন মোল্লা ও আল আমিন খান, যুগ্ম সম্পাদক আবু জাফর, দপ্তর সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক কামাল হোসেনসহ কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি মরহুম শেখ আনছার আলীর অবদানের কথা স্মরণ করে বলেন, “তিনি সাংবাদিকদের কল্যাণে আজীবন কাজ করে গেছেন।”

তিনি আরও আশ্বাস দেন, “কোনো সাংবাদিক যদি পেশাগত দায়িত্ব পালনের সময় সমস্যায় পড়েন, তাহলে খুলনা বিএনপির অভিভাবক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলসহ বিএনপি সবসময় তাদের পাশে থাকবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম