Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বৈষম্যের প্রতিবাদে ২৫ ক্যাডারের কর্মকর্তাদের দুই দিনব্যাপী কলমবিরতি শুরু হচ্ছে ২৭ মে থেকে

Bangla FMbyBangla FM
২:১৬ pm ২৬, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

প্রধান প্রতিবেদক:

বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ, সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে ২৫টি ক্যাডারের কর্মকর্তারা দুই দিনব্যাপী কলমবিরতি পালন করবেন।

মঙ্গলবার ও বুধবার (২৭ ও ২৮ মে) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে। হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবামূলক কাজ এর আওতার বাইরে থাকবে।

সোমবার (২৬ মে) ‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেয়।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে সম্প্রতি ২৫টি ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যদিও সরকারের বিভিন্ন মহল থেকে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল, তা দীর্ঘদিন ঝুলে রয়েছে।

 উল্টো কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, যেখানে প্রশাসন ক্যাডারের অনিয়মের পরও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পরিষদের।

এছাড়া, জনপ্রশাসন সংস্কার কমিশন সম্প্রতি প্রশাসন ক্যাডারের জন্য উপসচিব পুলে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করেছে—যা বাকি ক্যাডারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই করা হয়েছে।

 এই সিদ্ধান্তের প্রতিবাদ ও পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবি, ডিএস পুলের কোটা বাতিলসহ সব ক্যাডারের সমতার দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এর আগেও পরিষদের ডাকে ২০ মে ঢাকায় শহীদ মিনারে মানববন্ধন এবং ২ মার্চ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
  • যশোর শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু
  • কাপাসিয়ায় বাংলা এফএম-এ সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে পানিবন্দি মানুষের মুখে হাসি
  • ডিজিটাল পদ্ধতিতে ধান কিনে সরকার, জানেন না গ্রামের অনেক কৃষক
  • শ্রীমঙ্গলে ডিএনসির অভিযানে নারী আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম