Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুর থানা থেকে লুট হওয়া শর্টগান ১০ মাস পর উদ্ধার

Bangla FMbyBangla FM
১১:৩০ am ২৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0


মোঃ শেখ ছোবাহান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় (গত ৫ আগস্ট) দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ প্রায় ১০ মাস পর শনিবার (২৪ মে) সন্ধ্যার পর কালিখোলা এলাকার প্রশিকা এনজিও অফিসের গেটের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানান, পুলিশের তদন্তে পূর্বশ্যামপুর গ্রামের কাশেম সর্দারের ছেলে মোঃ রাতুল সর্দার (১৮) এবং ইউনুছ হাওলাদারের ছেলে আনিসুল হক (১৮)-কে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ১২ বোরের একটি পাম্প শর্টগান উদ্ধার করা হয়, যা থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি।

স্থানীয়দের মতে, অস্ত্র উদ্ধারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওসি নাজমুল হাসান আরও বলেন, “থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এখনও কিছু উদ্ধার হয়নি। কেউ যদি ওইসব অস্ত্র কোথাও পড়ে থাকতে দেখে এবং আমাদের বা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে তথ্য দেয়, তাকে পুরস্কৃত করা হবে।”

পুলিশ জানিয়েছে, থানায় হামলা ও অস্ত্র লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্য আসামিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম