মো আলম, বান্দরবান প্রতিনিধি;
বান্দরবান বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ এর উদ্বোধন হয়েছে।
আজ সোমবার, ২০ জুলাই বান্দরবানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০ নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, জেলা বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, জেলা বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। এসময় জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অতিথিরা বৃক্ষরোপণ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এ মেলা ও অভিযান জেলাব্যাপী চলবে।

