Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্র চায় ইরান স্বাভাবিক দেশের মতো আচরণ করুক: ভ্যান্স

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৬ am ১৬, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্র চায় ইরানকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি স্বাভাবিক রাষ্ট্র হিসেবে আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। তার ভাষায়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সমঝোতা স্মারক সেই লক্ষ্যকে কেন্দ্র করেই এগিয়ে যাচ্ছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, চুক্তির শর্তগুলো পূরণ করলে ইরান ধীরে ধীরে আন্তর্জাতিক সুযোগ-সুবিধার সঙ্গে যুক্ত হতে পারবে। এর মধ্যে রয়েছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমানো, সন্ত্রাসী সংগঠনগুলোর অর্থায়ন বন্ধ করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরান একটি সফল রাষ্ট্রে পরিণত হোক, তবে এর জন্য শর্ত হলো দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিতে হবে।

ভ্যান্সের মতে, চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ইউরেনিয়াম মজুত নিয়ন্ত্রণ। তার দাবি, চুক্তি অনুযায়ী ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এবং যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ধ্বংস করা হবে।

তিনি আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ের পারমাণবিক চুক্তি বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনাযোগ্য নয়। তার মতে, আগের চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচিকে কার্যত গতিশীল করেছিল এবং অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া, জার্মানি এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত রাখা।

বর্তমান প্রশাসনের অবস্থান ভিন্ন উল্লেখ করে ভ্যান্স বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটিকে ভবিষ্যতে এই কর্মসূচি পুনর্গঠন না করার অঙ্গীকার করতে হবে। এর বিনিময়ে তারা আন্তর্জাতিক অর্থনৈতিক সুবিধা পেতে পারে।

Tags: ইরানবিশেষ নিউজভ্যান্সযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বরুড়ায় ঈদ পুনর্মিলনী ও ব্যবসায়িক মতবিনিময় সভা
  • ইরান পারমাণবিক অস্ত্র না রাখতে রাজি হয়েছে: ট্রাম্প
  • মানিকগঞ্জে ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
  • কেন্দুয়ায় বন্যা সহায়তার কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম