ইরানকে ঘিরে চলমান অবরোধ পরিস্থিতির মধ্যে মার্কিন নৌবাহিনীর আচরণকে ‘জলদস্যুদের মতো’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১ মে) ফ্লোরিডায় এক সমাবেশে তিনি দাবি করেন, মার্কিন বাহিনী একটি ইরানি জাহাজে অভিযান চালিয়ে কার্গো ও তেল জব্দ করেছে, যা তার ভাষায় “লাভজনক অপারেশন”।
ট্রাম্প বলেন, “আমরা জলদস্যুদের মতো কাজ করছি, তবে এটি কোনো খেলা নয়, এটি একটি সিরিয়াস অভিযান।”
তার এই মন্তব্য এমন সময় এলো যখন হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ছে এবং ইরানের অবরোধ ও নৌপথ নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় সেখানে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

