Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুমকিতে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে দুই ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত, ব্যাপক ক্ষয়ক্ষতি

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০১ pm ০২, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। শনিবার (২ মে) বিকেল ৩টার দিকে আকস্মিক এই ঝড়ের তাণ্ডবে হাসপাতাল সড়কে একটি বিশাল চাম্বল গাছ উপড়ে পাশের দুটি দোকানের ওপর পড়ে এ ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় সূত্র জানায়, ঝড়ের আগাম আভাস পেয়ে দোকান মালিকরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে দোকান দুটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গাছের চাপে দোকানঘর দুটির কাঠামো ভেঙে যায় এবং ভেতরে থাকা ফ্রিজসহ বিভিন্ন মালামাল নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মুদি দোকানি সৈয়দ নিজাম ও ব্যবসায়ী সৈয়দ আবুল কাসেম।

একই ঝড়ে উপজেলার আংগারিয়া ইউনিয়নের কদমতলা বাজারেও একটি দোকানঘরের ওপর গাছ পড়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দারা জানান, কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তারা বলেন, আকস্মিক এই দুর্যোগে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি বলে জানা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভিজিটর ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
  • আনুষ্ঠানিকতার “বন্দী কারাগারে ” আটক মহান মে দিবসের চেতনা!
  • পারল না বাংলাদেশ, সহজ জয় নিউজিল্যান্ডের
  • তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কারও চোখ রাঙানি পরোয়া করবো না -ডা. শফিকুর রহমান
  • মাকালুর চূড়ায় বাংলাদেশের পতাকা: বাবর আলীর ঐতিহাসিক জয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম