Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পারল না বাংলাদেশ, সহজ জয় নিউজিল্যান্ডের

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৮ pm ০২, মে ২০২৬
in বিশ্ব
A A
0

বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে নিউজিল্যান্ড। টাইগারদের দেওয়া ১০৩ রানের লক্ষ্য ২০ বল হাতে রেখেই টপকে যায় ব্ল্যাকক্যাপরা।

মিরপুরে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে ২১ রান তোলে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ১১ বলে ১৬ রান করে সাইফ হাসান আউট হলে ভাঙে সেই জুটি। এরপর তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন দ্রুত ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা।

বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ফের মাঠে গড়ায় ম্যাচ। বিরতির পর অধিনায়ক লিটন দাস ও শামীম পাটোয়ারী দ্রুত আউট হন। ২৪ বলে ৩৩ রান করা তাওহিদ হৃদয় বিদায় নিলে ব্যাটিং ধস নামে বাংলাদেশের। শেষ ২৫ বলে ২৬ রান তুলতেই ৬ উইকেট হারায় দলটি।

জবাবে শুরুতে দারুণ বোলিং করে বাংলাদেশ। ১২ রানে নিউজিল্যান্ডের দুই ওপেনারকে ফিরিয়ে দেয় তারা। পরে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

তবে এরপর বেভন জ্যাকবসের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ ঘুরে যায়। তিনি ৩১ বলে ৬২ রান করে দলকে জয় এনে দেন। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম নেন ৩টি উইকেট।

সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ ড্র করে নিউজিল্যান্ড।

Tags: নিউজিল্যান্ডবাংলাদেশবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভিজিটর ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
  • আনুষ্ঠানিকতার “বন্দী কারাগারে ” আটক মহান মে দিবসের চেতনা!
  • পারল না বাংলাদেশ, সহজ জয় নিউজিল্যান্ডের
  • তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কারও চোখ রাঙানি পরোয়া করবো না -ডা. শফিকুর রহমান
  • মাকালুর চূড়ায় বাংলাদেশের পতাকা: বাবর আলীর ঐতিহাসিক জয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম