Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে খাস জমি রক্ষায় ৫১ সদস্যের কমিটি

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৩ pm ১৭, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির ঐতিহাসিক বারচালা ও বড় বাজারসহ ১ নম্বর খতিয়ানভুক্ত সরকারি খাস সম্পত্তি রক্ষায় ৫১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে টাউন হলের জাতীয়তাবাদী ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক যুবদল সভাপতি ওবায়দুল হক নান্না। সভায় ঐতিহাসিক বারচালা রক্ষার প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মাহাবুব আলম খান, অ্যাডভোকেট মো. আককাস সিকদার ও উন্নয়ন কর্মী মো. শাহ আলম খলিফা।

গঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে প্রফেসর এস এম শাহজাহানকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুব আলম খান এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. শাহ আলম খলিফা, মো. আল আমিন বাকলাই ও কামরুল হাসান খান।

এছাড়া সদস্য সচিব করা হয়েছে অ্যাডভোকেট মো. আককাস সিকদারকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. আইয়ুব খান, জিয়াউল হক শহীদ, আব্দুল কাদের খান, আকবর খলিফা ও মনিরুজ্জামান সোহাগ। এছাড়া অ্যাডভোকেট সাকিনা আলম লিজাকে আইন উপদেষ্টা করা হয়েছে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, ১ নম্বর খাস খতিয়ানের জমি অবৈধভাবে অন্য নামে রেকর্ড হয়ে থাকলে তা সংশোধন করে পুনরায় খাস খতিয়ানে ফিরিয়ে আনা, জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ, বারচালা ভেঙে বহুতল মার্কেট নির্মাণের নকশা বাতিলের দাবি জানানো এবং সরকারি খাস জমি উদ্ধারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনায় সরকার
  • রূপগঞ্জে তারাব পৌরসভার পচা ও দুর্গন্ধে জনদুর্ভোগে লাখো মানুষ
  • বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মৌসুমি ফল উৎসব
  • রাজবাড়ী সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
  • শিশু শিক্ষার্থীদের কাছে বিরিয়ানির সঙ্গে ইলিশ মাছ খাওয়ারও ইচ্ছা জাইমা রহমানের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম