Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এএইউবি’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, মহাকাশ গবেষণায় দক্ষ জনশক্তি গঠনের প্রত্যয়

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৫ pm ০২, মে ২০২৬
in সারাদেশ
A A
0

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে দেশের একমাত্র অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, “তোমাদের প্রত্যয় হবে আকাশের সীমানা ভেদ করা, মহাকাশে আমাদের অস্তিত্ব প্রতিষ্ঠা করা।” তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয় থেকে ভবিষ্যতে বিমান প্রকৌশলী, গবেষক ও মহাকাশ বিজ্ঞানী তৈরি হবে।

তিনি আরও বলেন, এএইউবি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দেশের জাতীয় গর্বের প্রতীক। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই বিশ্ববিদ্যালয় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে দক্ষ ও প্রতিযোগিতামূলক জনশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ত্রাণমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার, আধুনিক ল্যাব, শিক্ষার্থীদের উদ্ভাবিত ড্রোন, কিউব স্যাটেলাইটসহ বিভিন্ন প্রযুক্তিগত কার্যক্রম পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, লালমনিরহাট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান অতিথিদের স্বাগত জানান।

উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে স্বল্প পরিসরে যাত্রা শুরু করে এএইউবি। পরবর্তীতে ২০২২ সালের ৩ জুলাই লালমনিরহাট ক্যাম্পাস থেকে আনুষ্ঠানিকভাবে একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি ৪টি অনুষদের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পরিচালনা করছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভিজিটর ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
  • আনুষ্ঠানিকতার “বন্দী কারাগারে ” আটক মহান মে দিবসের চেতনা!
  • পারল না বাংলাদেশ, সহজ জয় নিউজিল্যান্ডের
  • তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কারও চোখ রাঙানি পরোয়া করবো না -ডা. শফিকুর রহমান
  • মাকালুর চূড়ায় বাংলাদেশের পতাকা: বাবর আলীর ঐতিহাসিক জয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম