Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আবারও বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র-ইরান

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০১ pm ১৩, এপ্রিল ২০২৬
in Top Lead News, বিশ্ব
A A
0

ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক শান্তি আলোচনা কোনো চূড়ান্ত ফলাফল ছাড়াই শেষ হলেও একে ‘ব্যর্থ’ বলতে নারাজ প্রখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক হামিদ মির। জিও নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘নয়া পাকিস্তান’-এ তিনি দাবি করেছেন, দুই পক্ষই পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাতে শেহজাদ ইকবালের সঙ্গে আলাপকালে হামিদ মির বলেন, “আমরা বলতে পারি না যে আলোচনা ব্যর্থ হয়েছে। কারণ এক বা দুই বৈঠকে এত বড় সংকটের সমাধান আসে না।” তিনি উভয় পক্ষের সূত্রের বরাত দিয়ে জানান, দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনায় বেশ কিছু বিষয়ে দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে। তবে কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে উভয় পক্ষকেই নিজ নিজ দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করতে হবে।

হামিদ মিরের ভাষ্য অনুযায়ী, আলোচনার শেষ পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানি প্রতিনিধি মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে কথা বলেন। ভ্যান্স জানান, আলোচনার বিষয়বস্তুগুলো তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। হামিদ মির আরও বলেন, “আপাতত মিডিয়ায় কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে না, তবে আবারও বৈঠকের সম্ভাবনা রয়েছে। স্থান ও সময় পরে নির্ধারণ করা হবে।”

বর্তমান দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়েও পরোক্ষ যোগাযোগ চলছে বলে জানান এই বিশ্লেষক। গত ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রোববার কূটনৈতিক উপায়ে আলোচনার ধারা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে বলেছেন, “কূটনীতি কখনোই শেষ হয়ে যায় না।” তাঁর এই বক্তব্য প্রমাণ করে যে, তেহরান এখনো আলোচনার টেবিলে থাকতে আগ্রহী। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় গত মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে ঐতিহাসিক বৈঠক শুরু হয়, যা রোববার সকালে শেষ হয়। যদিও প্রাথমিকভাবে আলোচনা ভেস্তে যাওয়ার খবর চাউর হয়েছিল, তবে হামিদ মিরের এই নতুন তথ্য সংঘাত নিরসনের পথে নতুন আশার আলো দেখাচ্ছে।

Tags: ইসলামাবাদযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র-ইরান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
  • গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ডোমারে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ
  • জুড়ীতে পিতৃহত্যার অভিযোগে ছেলে আটক
  • ফুটন্ত ভাতের পাতিল ঢেলে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ
  • কমলগঞ্জে ছিনতাইয়ের ঘটনার মূল হোতা গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম