Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রে আদানি গ্রুপের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৫ pm ১৫, মে ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্রে ভারতের শীর্ষ ধনী ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে আনা ফৌজদারি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (১৪ মে) আদানির বিরুদ্ধে থাকা একটি জালিয়াতি সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।

আইনজীবীদের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছে, মামলার কারণে আদানির যুক্তরাষ্ট্রে বিনিয়োগ পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছিল। তবে মামলার নিষ্পত্তি ও এই বিনিয়োগের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।

এর আগে ২০২৪ সালে ঘুষ ও জালিয়াতির অভিযোগে আদানি গ্রুপের বিরুদ্ধে একাধিক মামলা করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অভিযোগে বলা হয়েছিল, মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে একটি বড় ধরনের ঘুষ কেলেঙ্কারি চালানো হয়েছে।

এদিকে, চলমান আইনি লড়াইয়ের জন্য নতুন আইনজীবী দল নিয়োগ করেছেন গৌতম আদানি। এই দলে রয়েছেন রবার্ট জে. জিউফ্রা জুনিয়র, যিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ আইনজীবী হিসেবে পরিচিত।

সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন বিচার বিভাগের সঙ্গে একটি বৈঠকে আদানি পক্ষের আইনজীবীরা প্রেজেন্টেশন দিয়ে দাবি করেন, অভিযোগগুলোর পক্ষে যথেষ্ট প্রমাণ নেই এবং মামলার এখতিয়ার নিয়েও প্রশ্ন রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, আলোচনায় একটি প্রস্তাবও উঠে আসে, যেখানে বলা হয় মামলা প্রত্যাহার হলে আদানি যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করবেন এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টি করবেন।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ শিগগিরই এ বিষয়ে তাদের অবস্থান জানাতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Tags: বিশেষ নিউজমামলাযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নদী-খাল, ইতিহাস ও ঐতিহ্যের অপার সৌন্দর্যে বরিশাল: পর্যটনের এক অনন্য জনপদ
  • মৌলভীবাজারে উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেফতার
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যকে নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ
  • শ্রীমঙ্গলে গণধর্ষণ মামলার মূল আসামি আটক
  • উজিরপুরে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের ভিডিও ভাইরাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম