Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে গণধর্ষণ মামলার মূল আসামি আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৮ pm ১৫, মে ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংঘটিত আলোচিত গণধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার পূর্বাশা বুরবুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন আরমান মিয়া (২৪)। তিনি শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ এলাকার সেলিম মিয়ার ছেলে।

র‍্যাব-৯ সূত্র জানায়,গত ১১ মে সকালে ভিকটিম ও তার খালাতো বোন শ্রীমঙ্গলের চৌমুহনা এলাকায় যান। সেখানে এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করার পর তাদের ভানুগাছ রোডের বধ্যভূমি এলাকায় অপেক্ষা করতে বলা হয়। পরে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাদের মণিপুরিপাড়া এলাকার একটি চা দোকানে নেওয়া হয়। সেখানে আগে থেকেই কয়েকজন যুবক অবস্থান করছিলেন।

একপর্যায়ে ভিকটিমের খালাতো বোনকে তার বন্ধুর সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে ভিকটিম,তার খালাতো বোন ও ওই যুবক অটোরিকশায় করে স্থান ত্যাগের চেষ্টা করলে অভিযুক্তরা ভিকটিমকে জোর করে নামিয়ে নেয়। এরপর তাকে মোটরসাইকেলে করে একটি চা বাগানের ভেতরের নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর ভিকটিম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে।

র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রধান আসামি আরমান মিয়াকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার (১৩ মে) একই মামলার আরও এক আসামিকে আটক করা হয়েছিল।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নদী-খাল, ইতিহাস ও ঐতিহ্যের অপার সৌন্দর্যে বরিশাল: পর্যটনের এক অনন্য জনপদ
  • মৌলভীবাজারে উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেফতার
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যকে নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ
  • শ্রীমঙ্গলে গণধর্ষণ মামলার মূল আসামি আটক
  • উজিরপুরে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের ভিডিও ভাইরাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম