Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিজয়নগর উপজেলায় ইউনিয়ন পুনর্বিন্যাসের পরিকল্পনা

প্রতিবাদে সাধারণ মানুষ

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৩০ pm ০৪, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রশাসনিক ও রাজনৈতিক পুনর্বিন্যাস নিয়ে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে সরাইল-আশুগঞ্জ সংসদীয় আসনের সঙ্গে সম্পৃক্ত করার পর এবার সিংগারবিল ইউনিয়নকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার পরিকল্পনার খবর ছড়িয়ে পড়েছে। এতে উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সিংগারবিল ইউনিয়নকে বিচ্ছিন্ন করার খবরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উপজেলার ঐক্য, উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, সিংগারবিল ইউনিয়নকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হলে বিজয়নগরের ভৌগোলিক ও প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়বে।

মোবারক হোসেন অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল জনগণের মতামত উপেক্ষা করে এ ধরনের পরিকল্পনা গ্রহণ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

জাহাঙ্গীর আলম বলেন, “একটির পর একটি ইউনিয়ন আলাদা করে দিলে বিজয়নগর উপজেলা কার্যত দুর্বল হয়ে পড়বে। আমরা এই পরিকল্পনা মানি না এবং এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এমন পুনর্বিন্যাসের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামতকে অগ্রাধিকার দেওয়া জরুরি। অন্যথায় এটি জনঅসন্তোষ বাড়িয়ে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

এ অবস্থায় বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে এ পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা দ্রুত এ সিদ্ধান্ত বাতিল করে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

Tags: ইউনিয়ন পুনর্বিন্যাসব্রাহ্মণবাড়িয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদারীপুরে তদন্ত ছাড়াই মামলা গ্রহণের অভিযোগ
  • ভোক্তার অধিকার নিশ্চিতকরণে রাজবাড়ীতে মতবিনিময় সভা
  • অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে এমপি মাসুদ
  • আপা ডাকায় নয়, বাসি মিষ্টি থাকায় জরিমানা—ওসমানীনগর ইউএনও
  • অবহেলিত বৃদ্ধার পাশে শিবির কর্মী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম