Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিশু নির্যাতন ও ধর্ষণ বৃদ্ধি, উদ্বেগ প্রকাশ ইউনিসেফের

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৯ pm ২৩, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

বাংলাদেশে শিশু ও নারীদের ওপর নির্মম সহিংসতা, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। বিশেষ করে যেখানে শিশুরা নিরাপদ থাকার কথা, সেই স্থানগুলোতেই তারা সহিংসতার শিকার হচ্ছে বলে জানানো হয়েছে।

ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে বলেন, “শিশুদের ওপর এই বর্বরতা অবিলম্বে বন্ধ করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, ২০২৬ সালের শুরু থেকেই দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন ও পাশবিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এটি শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করার জরুরি প্রয়োজনীয়তার বিষয় সামনে এনেছে।

ফ্লাওয়ার্স জানান, অপরাধীদের বিচারহীনতার সংস্কৃতি শেষ করতে হবে। পাশাপাশি প্রতিরোধ ব্যবস্থা, সহিংসতা রিপোর্টিং, প্রাতিষ্ঠানিক সুরক্ষা, শিশু-বান্ধব পুলিশ ও বিচার ব্যবস্থা এবং সামাজিক সেবা খাতের ঘাটতিগুলো দ্রুত সমাধানের তাগিদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “সহিংসতা ছড়ায় যখন সমাজ নীরব থাকে।” তাই যে কোনো ধর্ষণ, নির্যাতন বা শোষণের ঘটনা ঘটলে তা দ্রুত শিশু হেল্পলাইন ১০৯৮ বা অন্যান্য সুরক্ষা সেবার মাধ্যমে রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন ইউনিসেফ।

ইউনিসেফ শিশু ও নারীদের মানসিক ও সামাজিক সহায়তার গুরুত্বের ওপর জোর দিয়েছে। পাশাপাশি স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্র, পাড়া-মহল্লা ও কেয়ার সেন্টারের জবাবদিহিতা বাড়ানোর জন্যও আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভুক্তভোগী ও তাদের পরিবারের মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত জরুরি। ভুক্তভোগীদের ছবি, ভিডিও বা পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ বা পুনঃশেয়ার করা তাদের মানসিক কষ্ট আরও বাড়ায়। তাই গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং সাধারণ জনগণকে এগুলো শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্লাওয়ার্স পরিশেষে বলেন, “প্রতিটি শিশুর সমাজ, বিদ্যালয়, ঘর বা পাবলিক স্পেসে সুরক্ষিত থাকার অধিকার রয়েছে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সবাইকে একযোগে আওয়াজ তোলার আহ্বান করছি।”

Tags: #ইউনিসেফনির্যাতনশিশু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জ বন্দরে পাবলিক টয়লেট এখন ময়লার ভাগাড়
  • উজিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডকে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয়
  • কক্সবাজার মেডিকেল কলেজের কার্যক্রম পরিদর্শনে মন্ত্রী
  • দিনাজপুর ঘোড়াঘাটে ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
  • যশোর ঝিকরগাছায় মিম হত্যা মামলায় ৫ জন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম