Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রাম্প লাথি মেরে তাড়িয়ে দিচ্ছেন ভারতীয়দের

Bangla FMbyBangla FM
৭:৪১ am ০৪, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এতেই কপাল পুড়েছে ভারতীয়দের। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছেন তিনি।

ভারতের সাথে ট্রাম্পের সম্পর্ক ভালোই ছিলো। তবে ঠিক কি করণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সম্পর্কের এই টানাপোড়েন তার কারণ জানা যায় নি এখনো। এবার দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা দিয়েছিলেন অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর। যার ফলে প্রায় ২০ হাজার ভারতীয়কে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এরই অংশ হিসেবে ভারতীয় অভিবাসীদের কিছু অংশ সামরিক বাহিনীর সি-১৭ বিমানে করে ভারতে ফেরত পাঠানো হয়।

ট্রাম্প শুধু যে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন তা কিন্তু নয়। ভারত ছাড়াও গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। এদিকে অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠানোর বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশ করেছিল হোয়াইট হাউজ। তাতে দেখা গিয়েছিল, মানুষকে সারিবদ্ধ করে বিমানে তোলা হচ্ছে। তাদের সকলের কোমরে বাঁধা রয়েছে চেন। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই বহিষ্কার প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগবে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির অধীনে, অবৈধ অভিবাসীদের শনাক্ত করে সামরিক বিমানে করে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। এর আগে গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসের অভিবাসীদেরও একইভাবে ফেরত পাঠানো হয়েছে। 

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর মধ্যে ভারতীয়দেরও নিজ দেশে ফেরত পাঠানো শুরু হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর তিনি আশ্বস্ত হয়েছেন যে, ভারত এই অভিবাসীদের ফিরিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
  • গাজীপুর–৩ আসনে বিএনপির প্রার্থীর রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে গণসংযোগ
  • বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি
  • ‎বাউফলে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন
  • প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম