Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানের ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

Bangla FM OnlinebyBangla FM Online
১০:১০ am ১২, মে ২০২৬
in Top Lead News, বিশ্ব
A A
0

বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরানের সঙ্গে সম্পৃক্ত ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার (১১ মে) ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ সরকার দাবি করেছে যে এই ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং বৈশ্বিক নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে কাজ করছে। আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে লন্ডন জানিয়েছে।

ব্রিটিশ সরকারের ঘোষণা অনুযায়ী, অভিযুক্তদের ওপর তিনটি প্রধান নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। যুক্তরাজ্যে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি ফ্রিজ বা বাজেয়াপ্ত করা হয়েছে। তালিকাভুক্ত ব্যক্তিদের ব্রিটেনে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা যুক্তরাজ্যের কোনো প্রতিষ্ঠানের পরিচালক বা নীতিনির্ধারণী পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি এবং ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার টানাপোড়েনের মাঝে যুক্তরাজ্যের এই নতুন পদক্ষেপ তেহরান ও লন্ডনের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই নিষেধাজ্ঞার ফলে উভয় দেশের মধ্যে বিদ্যমান তিক্ততা আরও বাড়তে পারে।

Tags: যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‎কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এ ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • কিশোরগঞ্জ রেলওয়ে শ্রমিক নেতার হাজিরা খাতায় আগাম সই
  • সাংবাদিকদের ভালোবাসায় বিদায় নিলেন ইউএনও মহিউদ্দিন
  • মধ্যনগর-কলমাকান্দা ৫ কিলোমিটার রাস্তা নির্মাণে কমবে দুর্ভোগ
  • আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা: দাফন হবে বনানী কবরস্থানে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম