Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আবারও নতুন মামলায় গ্রেপ্তার কামরুল ইসলাম ও শামসুদ্দিন মানিক

Bangla FMbyBangla FM
৭:৫৮ am ১৪, জুলাই ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আদালত প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন এ তথ্য নিশ্চিত করেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান তাদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের এই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান সেন্ট জোসেফ স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য শেরেবাংলা নগর নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

ওই ঘটনায় গত ২২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত রাকিবের চাচা মো. নুরুল আমিন। এই মামলায় কামরুল ১০ এবং মানিক ১১ নম্বর এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। পরে তার কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে আটক রাখা হয়েছে।

আর গত ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার করা হয়। এরপরে একাধিক হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

Tags: কামরুল ইসলামশামসুদ্দিন মানিক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিজিবির অভিযানে বিদেশী পিস্তল-ম্যাগজিং ২ রাউন্ড গুলিসহ মাদক উদ্ধার
  • রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, মাটি চাপায় নিহত ৮
  • ডোমারে দুই দিনে ১১টি গরু চুরি, আতঙ্কে খামারি ও এলাকাবাসী
  • পীরগাছায় ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত: ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
  • আবদুল হাই শিকদারের ১০ হাজার বই সংরক্ষণে বেরোবিতে হবে বিশেষ কর্নার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম