Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগাছায় ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত: ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

Bangla FMbyBangla FM
১০:০৪ pm ০৮, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
পীরগাছায় ফিলিং স্টেশন

পীরগাছায় ফিলিং স্টেশন

হাবিবুর রহমান হাবিব (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগাছায় ওজন ও পরিমাপে কারচুপি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে তিনটি মামলায় মোট ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসন, পীরগাছার যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চৌধুরানী বাজারের মেসার্স চৌধুরানী ফিলিং স্টেশন-এ প্রতি ১০ লিটার পেট্রোলে ৭০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯/৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স স্বপন ফিলিং স্টেশন-এ প্রতি ১০ লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহে বিভিন্ন ইউনিটে ১৫০ থেকে ৩১০ মিলিলিটার পর্যন্ত কম পরিমাপ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অপরদিকে কদমতলী মোড়ের মেসার্স সোহেল এন্ড সোহাগ ফিলিং স্টেশন-এ প্রতি ১০ লিটার পেট্রোলে ৫২১ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫৬০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পীরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবিব।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন বলেন, “ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ওজন ও পরিমাপে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। যারা আইন অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবিব বলেন, “জ্বালানি বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের কম সরবরাহ করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে বিএসটিআইর তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর জানিয়েছে, জনস্বার্থে ও ভোক্তা অধিকার সুরক্ষায় জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যহত রয়েছে।
Tags: #লালমনিরহাট #ভ্রাম্যমাণআদালত #অভিযান #হোটেল #খাদ্যনিরাপত্তা #জরিমানা #কারাদণ্ড #জনস্বাস্থ্য #বাংলাদেশপীরগাছায় ফিলিং স্টেশনভ্রাম্যমাণ আদালত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিজিবির অভিযানে বিদেশী পিস্তল-ম্যাগজিং ২ রাউন্ড গুলিসহ মাদক উদ্ধার
  • রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, মাটি চাপায় নিহত ৮
  • ডোমারে দুই দিনে ১১টি গরু চুরি, আতঙ্কে খামারি ও এলাকাবাসী
  • পীরগাছায় ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত: ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
  • আবদুল হাই শিকদারের ১০ হাজার বই সংরক্ষণে বেরোবিতে হবে বিশেষ কর্নার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম