Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজ পবিত্র আশুরা: হোসাইনী দালান থেকে তাজিয়া মিছিল রাজধানীতে

Bangla FMbyBangla FM
৯:২৬ am ০৬, জুলাই ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

আজ পবিত্র আশুরা—ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শোক ও আত্মত্যাগের দিন। ৬১ হিজরির এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) কারবালার প্রান্তরে শহীদ হন। এ উপলক্ষে রাজধানী ঢাকায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল, দোয়া-মাহফিল ও নানা ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে।

সকাল ১০টায় পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়া থেকে মূল তাজিয়া মিছিল বের হয়। মিছিলে অংশ নেয় হাজারো ধর্মপ্রাণ মানুষ। সুপারিনটেনডেন্ট এম.এম. ফিরোজ হোসেন জানান, মিছিলটি সাজানো হয়েছে কালো ব্যানার, বেহেস্তা নিশান, পাঞ্জা আলম, দুলদুল ঘোড়া ও জারি তাজিয়া দিয়ে।

মিছিলের রুট

মিছিলটি হোসাইনী দালান থেকে শুরু হয়ে বকশীবাজার, আলিয়া মাদ্রাসা, আজিমপুর, নীলক্ষেত, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি ২ নম্বর রোডের মাধ্যমে বিজিবি ৪ নম্বর গেট হয়ে ঝিগাতলা বাসস্ট্যান্ড ঘুরে ধানমন্ডি লেক এলাকায় অবস্থিত অস্থায়ী কারবালায় গিয়ে দুপুর আড়াইটায় শেষ হওয়ার কথা রয়েছে।

ধর্মীয় কর্মসূচি

এর আগে শনিবার সন্ধ্যায় হোসাইনী দালানে আশুরার আনুষ্ঠানিকতা শুরু হয়। মাগরিবের নামাজের পর খুতবা পাঠ, বয়ান ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে প্রথম, শনিবার রাত ২টায় দ্বিতীয় মিছিল বের হয়।

এছাড়া অনেক মুসলমান আশুরার বিশেষ ফজিলতের আশায় আজ রোজা রেখেছেন।

শহরের অন্যান্য স্থানেও পালিত হচ্ছে আশুরা

পুরান ঢাকার বাইরেও মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ, মিরপুর পল্লবী বিহারী ক্যাম্প, বড় কাটরা, বিবিকা রওজাসহ বিভিন্ন এলাকায় পবিত্র আশুরা ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • ফরিদপুরের বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা তরুণী
  • রাজনগরে সুদের বিরোধ, কীটনাশক পানে ব্যক্তির মৃত্যু
  • খুলনা এ্যাযাক্স জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ দাবিতে মানববন্ধন
  • কুলাউড়ায় অনামিকা রায়ের রহস্যজনক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম