শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বছরে এক লাখ গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলায় আগামী এক বছরের মধ্যে এক লাখ গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে ১০ হাজার করে গাছের চারা রোপণ করা হবে।
তিনি আরও বলেন,ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কর্মসূচি সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হবে। উপজেলা প্রশাসন,জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি কমলগঞ্জ উপজেলাতেও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি কর্মসূচির সফল বাস্তবায়নে শ্রীমঙ্গলবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম,শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী,সদস্য ইয়াকুব আলী,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist