Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লাহোরে হবে টাইগারদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

Bangla FMbyBangla FM
৯:৫৯ am ২০, মে ২০২৫
in খেলাধুলা, বাংলাদেশ
A A
0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে।

মূলত ২০২5 সালের মে মাসে পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই বোর্ড নতুন করে আলোচনায় বসে এবং পরিকল্পনা করা হয় পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের। তবে শেষ পর্যন্ত তা সংক্ষিপ্ত হয়ে তিন ম্যাচেই সীমাবদ্ধ থাকছে।

সফরটি নিয়ে বেশ কিছু দিন অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হওয়ার পর সেটির পুনরায় শুরুর সময় বাংলাদেশ সিরিজের সম্ভাব্য সূচির সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে। পাশাপাশি ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাবও পড়েছিল এই সফর নির্ধারণে। ফলে শেষমেশ সফরটি আদৌ হবে কি না, তা নিয়ে দুই বোর্ডের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব দেখা দেয়।

তবে সম্প্রতি দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের মধ্যে উচ্চপর্যায়ের এক আলোচনায় চূড়ান্ত সমাধান আসে। দুই বোর্ড সম্মত হয়, বাংলাদেশ তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে।

পিসিবি জানিয়েছে, সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ মে, ২৯ মে ও ১ জুন—সবগুলোই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল, যেটি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হবে।

সফরের বিস্তারিত সূচি এবং ভেন্যু বিষয়ক তথ্য খুব শিগগিরই যৌথভাবে প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা ও কৌতূহল। এখন অপেক্ষা মাঠে ঝলক দেখানোর।

Tags: লাহোরে হবে টাইগারদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভিজিটর ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
  • আনুষ্ঠানিকতার “বন্দী কারাগারে ” আটক মহান মে দিবসের চেতনা!
  • পারল না বাংলাদেশ, সহজ জয় নিউজিল্যান্ডের
  • তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কারও চোখ রাঙানি পরোয়া করবো না -ডা. শফিকুর রহমান
  • মাকালুর চূড়ায় বাংলাদেশের পতাকা: বাবর আলীর ঐতিহাসিক জয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম