Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পরিবর্তন হচ্ছে জবির ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম

Bangla FMbyBangla FM
৫:২০ pm ০৬, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি

 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নেমপ্লেট শিক্ষার্থীদের দাবির মুখে খুলে ফেলা হয়েছে। জানা যায় আজ বৃহস্পতিবার বিকেলে নেমপ্লেটটি খুলতে বাধ্য হয় জবি প্রশাসন।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে গতকাল বুধবার রাত ৮ টা থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর শুরু করে ছাত্র-জনতা। একপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাত ১১টার দিকে একটি ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। যা চলতে থাকে আজ বৃহস্পতিবার সারাদিন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাত থেকেই জবির একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তনের জন্য শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি জানাতে থাকে। পরবর্তীতে দুপুর ১ টায় হলের নেমপ্লেট ভাঙার ঘোষণা দিলেও প্রশাসন হলের নাম পরিবর্তনের আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করে।

এ বিষয়ে হলের নাম পরিবর্তনের জন্য গঠিত কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ৫ আগস্টের পর আমি যখন হলের প্রভোস্ট হই সে সময় শিক্ষার্থীরা নাম পরিবর্তনের দাবি জানিয়েছিল। পরবর্তীতে কিছুদিন আগেও লিখিত আকারে নাম পরিবর্তনের জন্য দাবি জানিয়েছে তারা। এরই প্রেক্ষিতে উপাচার্য একটি কমিটি গঠন করে দিয়েছেন। ছাত্রীরাও বেশ কয়েকটি নাম প্রস্তাব করেছে, সে নামগুলো নিয়ে কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে হলের নতুন নাম চূড়ান্ত করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম  বলেন, কমিটি নাম প্রস্তাব করার পর দ্রুতই সিন্ডিকেটের মাধ্যমে তা পাস করে ছাত্রী হলের নতুন নাম চূড়ান্ত করা হবে।

Tags: Featured
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
  • সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মাজারে হামলার জড়িতদের আইনের আওতায় আনার দাবি
  • ডোমারে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন আর্জেন্টিনার সমর্থক
  • সদরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম